জাতীয়জামালপুর

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ঃ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন। পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত মে/ ২০২৩ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন । ৬ জুলাই বৃহস্পতিবার জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ তাকে সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ জানান,তাঁকে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ স্যার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যার সহ সকল সিনিয়র স্যারদের প্রতি। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার জামালপুর থানা ,ফাড়ী এবং তদন্তকেন্দ্রের প্রিয় সহকর্মী দের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই পুরস্কার। এই পুরস্কার আমার একা নয় আমাদের সকলের।

আমরা জামালপুর থানা টীম যেন আরো বেশি বেশি ভালো কাজ করতে পারি এই জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *