সাংবাদিক নাদিম হত্যা মামলার অন্যতম আসামি শামীম গ্রেফতার

মোঃ রুহুল আমিন রাজুঃ জামালপুর জেলার বকশীগন্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার অন্যতম আরেক সক্রিয় আসামি শামীম গাজী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। ৯ জুলাই রবিবার রাত সাড়ে ৮ টার দিকে জামালপুর জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী নেতৃত্বে একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বকশীগন্জ থানাধীন বকশীগন্জ পুরাতন গরুহাটী থেকে আসামি শামীম গাজী (৩৪) কে গ্রেফতার করেছে গ্রেফতারকৃত আসামি শামীম গাজীর বাড়ী বকশীগন্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের বাসিন্দা কবির আলীর ছেলে বলে জানা গেছে। বকশীগন্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান,জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি আরমান আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামি শামীম গাজী কে গ্রেফতার করেছেন বলে তথ্য নিশ্চিত করেছেন।
