জামালপুর

ফুলেল শুভেচ্ছায় সিক্ত জামালপুরের নবাগত পুলিশ সুপার

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ২৯ জুলাই শনিবার জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জামালপুরের নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম মহোদয়।

নবাগত পুলিশ সুপার, জামালপুরের দায়িত্বভার গ্রহণের পূর্বে জামালপুর অফিসার্স মেস প্রাঙ্গনে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট ইনচার্জবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।

তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকে ভূষিত হয়েছেন। জামালপুর জেলায় যোগদানের পূর্বে তিনি শেরপুর জেলার পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *