জামালপুরমেলান্দহ

মেলান্দহে জাতীয় শোকদিবসে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন করেছেন মেলান্দহের কৃতি সন্তান জাইফা জিনাত। গত ১৫ আগষ্ট মঙ্গলবার মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হল রুমে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জাইফা জিনাত জীম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ উপজেলা কমিশনার ভূমি জহুরা সুলতানা যুথি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *