জাতীয়জামালপুরসদর

জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন পালিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জামালপুরে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে আজ দুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে ৫ শতাধিক এতিম শিশুর মাঝে রান্না করা উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সদর উপজেলার শতাধিক মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *