উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ কুলিয়া গ্রামের বাসিন্দা ডাঃ মাহমুদ আলী ফুলু আর নেই

 কুলিয়া গ্রামের ডা: মাহমুদ আলী  ফুলু ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি বেশ কয়েক মাস যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যু কালে তিনি ১ছেলে,২ মেয়ে, স্ত্রী,নাতি, নাতনীসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে যান। তাহার জানাজা নামাজ বাদ আছর কুলিয়া গ্রামের মধ্যেপাড়া দক্ষিণ কুলিয়া জামে মসজিদের সামনে মর্জিনা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য নাজমুল হক সাঈদী,জামালপুর জেলা শাখার আমীর কবির আহমদ হুমায়ুন ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল সহ বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ।

শোকবাণীতে জেলা আমীর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করুন ও জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *