এসপি মোহাম্মদ তৌহিদুল ইসলাম তাপস কে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রদান
মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ গাইবান্ধা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম তাপস কে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখার এক প্রজ্ঞাপনে উক্ত কর্মকর্তার পদোন্নতি প্রদান করা হয়। বর্তমানে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি
মোহাম্মদ তৌহিদুল ইসলাম তাপস ঢাকা সিআইডিতে কর্মরত আছেন। তাঁর নিজ গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বাঘাডোবা গ্রামে। তাঁর পিতা মরহুম শামছুল ইসলাম ভূমি অফিসের কর্মকর্তা ছিলেন।
মোহাম্মদ তৌহিদুল ইসলাম তাপস নারায়গন্জ জেলার প্রথমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে তিনি ঢাকা জেলার মেট্টোপলিটন ( ডিএমপির) অতিরিক্ত পুলিশ সুপার এর দায়িত্বে পালন করেন। তিনি একজন সৎ, আদর্শবাদ চৌকস ও মানবিক পুলিশ অফিসার হিসেবে সাধারণ মানুষের মাঝে পরিচিতি লাভ করেন। তিনি একজন সৎ,আদর্শবাদ,চৌকস পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেন।
