জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ নভেম্বর শনিবার সকাল ১০:০০ ঘটিকায় জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন ও সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় এর সভাপতিত্বে জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে নভেম্বর/২০২৩ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ সোহরাব হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), সুমন কান্তি চৌধুরী; অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), স্বজল কুমার সরকার; সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), অভিজিৎ দাস, জামালপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত ডিএসবির ডি আইও-১ এম,এম,ময়নুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ওসি কাজী শাহনেওয়াজ ইমন,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীরসহ মেডিকেল অফিসার, জেলা পুলিশ হাসপাতাল জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।
