জামালপুরদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে র‌্যাব- এর অভিযানে নয় শত বিরাশি পিস নেশা জাতীয় Buprenorphine ইনজেকশনসহ এক জন মাদক ব্যবসায়ী‘কে আটক করাছে র‌্যাব।

মঙ্গলবার( ৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় র‌্যাব -১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় ও র‌্যাব -১৪, সিপিসি-১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এ কে এম এনামুল করিম এর নেতৃত্বে একটি বিশেষ যৌথ দল দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৩৫) দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাডা এলাকার সিরাজ উদ্দিনের পুত্র এ সময় তার নিকট থেকে নয়শত বিরাশি পিস Buprenorphine ইনজেকশন ও এক টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত নেশা জাতীয় মাদকদ্রব্য Buprenorphine ইনজেকশনের আনুমানিক অবৈধ বাজার মূল্য চার লক্ষ একানব্বই হাজার টাকা।
মিজানুর রহমান কে জিজ্ঞাসাবাদে জানা যায় , তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য Buprenorphine ইনজেকশন বিক্রয় করে আসছে। এতে যুবসমাজ ধ্বংস হচ্ছে।
আটককৃত মিজানুর রহমান কে দেওয়ানগঞ্জ থানা পুলিশের হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *