আন্তর্জাতিকজামালপুর

জামালপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ও বিশ্ব নারী আন্দোলনের ঘোষণা অনুযায়ী প্রতি বছর ২৫ নভেম্বর হইতে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ০৬ ডিসেম্বর বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর পক্ষ থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে জুম অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জামালপুর জেলা থেকে যুক্ত ছিলেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর জামালপুর জেলার ফোকাল পয়েন্ট কর্মকর্তা জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম।

উক্ত সভায় ‘নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক’, ভিকটিম সাপোর্ট সেন্টারসমূহ, সকল জেলা ও বিশেষায়িত ইউনিটের (উইমেন সাপোর্ট সেন্টার) নারী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *