আলোচিতজামালপুরসদর

জামালপুর সদরের জামতলী বাজার অগ্রণী ব্যাংকের ম্যানেজার সড়ক দূর্ঘটনায় নিহত

আজ (০৭.১২.২৩) বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পথে জামালপুর সদরের জামতলী বাজার অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ আনিসুর রহমান রিপন সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। নিহত আনিসুর রহমান (৩৬) সদর উপজেলার  শাহবাজপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

কামালখান হাট ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মো: শাহাদাত হোসেন সুমন বলেন-

আমার ভগ্নিপতি ( খালাতো বোনের স্বামী) জামালপুর সদরের জামতলী বাজার অগ্রণীব্যাংকের ম্যানেজার মোঃ আনিসুর রহমান রিপন আজ সন্ধ্যায় ৭.৩০ টায় অফিস থেকে ফেরার পথে বিনন্দের পাড়ে বাইক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। সদা হাসিমুখের এই স্নেহের ভাইটির ছোট দুটি ছেলে রয়েছে । সকলের নিকট দোয়ার আরজি যেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন । পরিবারকে ধৈর্য ধারণ করার ও এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।

এমন মৃত্যু থেকে মহান আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *