জামালপুর

জামালপুরে পুনাক কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ ০৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে দরিদ্র শিক্ষার্থী ও অসহায় দরিদ্রদের মাঝে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জামালপুর এর সভানেত্রী সানজিদা হক মৌ এঁর সভাপতিত্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ জনবান্ধন ও সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুনাক সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জামালপুরেরজেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *