আলোচিতজামালপুরসদর

জামালপুরে পাঁচ সাংবাদিককে পিটিয়ে আহতের ঘটনায় প্রতিবাদ সভা

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নান্দিনা মহেশপুর কালীবাড়ি এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিক পুলিশের লাঠি চার্জে আহত হয়।

বেলায়েত হোসেন শান্তসহ ৫ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় ৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহ সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন মুক্তা, কার্যনির্বাহী সদস্য (সহযোগী) মঞ্জুরুল হক, সদস্য দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত কানু, কালের কন্ঠের মোস্তফা মনজু, পল্লীকন্ঠ প্রতিদিনের সম্পাদক নুরল হক জঙ্গী, সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, ৭১ টিভির জেলা
প্রতিনিধি মামুন আনসারী সুমন, সাংবাদিক তৌফিকুল আলম শরীফ প্রমুখ।

এ সমশ বক্তারা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশন বরাবর অভিযোগ প্রেরণসহ মানববন্ধন কর্মসুচি নেয়ার দাবি জানান।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের প্রচার কেন্দ্র তিন জানুয়ারি বুধবার রাত আট টার দিকে
ভাংচুর করে নৌকা প্রার্থীর সমর্থকরা। এ ঘটনটি ঘটে সদর উপজেলার নান্দিনা মহেশপুর কালীবাড়ি এলাকায়।

এ খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিকরা মহেশপুর কালীবাড়িতে যায়। এ সময় পুলিশের লাঠি চার্জে আহত হয় চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন মো. বেলায়েত হোসেন শান্ত, প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী নিপুন জাকারিয়া, আসমাউল আসিফ, আশিক মাহমুদ ও সালাউদ্দিন মিঠু।

গুরুতর আহত চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন মো. বেলায়েত হোসেন শান্তকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *