জামালপুর

পাবনায় সড়ক দুর্ঘটনায় জামালপুরের ডিআইও-১ এম,এম, ময়নুল ইসলাম এর বন্ধু লিটন নিহত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার আমিনপুর থানার আমিনপুর বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এম,এম,শাহিনুর রহমান লিটন নামে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। তিনি ১৫ জানুয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাবনা জেলার আমিনপুর থানার আমিনপুর বাজারে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশ্বস্ত সূত্রে জানা গেছে নিহত এম,এম,শাহিনুর রহমান লিটন এস,এস,সি ৮৪ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি জামালপুর জেলা পুলিশ সুপার ডিএসবির ডি আইও -১ সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার এম এম ময়নুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক বার্তা জানিয়েছেন, জামালপুর জেলা পুলিশ সুপার ডিএসবির ডি আইও -১ এম,এম,ময়নুল ইসলাম। তিনি বলেন, এই শোক জানাবার ভাষা আমার নেই। মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের শ্রেষ্ঠতম জায়গায় অধিষ্ঠিত করেন।

One thought on “পাবনায় সড়ক দুর্ঘটনায় জামালপুরের ডিআইও-১ এম,এম, ময়নুল ইসলাম এর বন্ধু লিটন নিহত”

  • এম তানিম হোসাইন

    ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরম করুনাময় আপনি তাকে জান্নাতুল ফেরদৌস এর সর্বশ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত করুন। আমিন।।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *