উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হচ্ছেন কামরুন্নাহার কানন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে আসন্ন মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হচ্ছেন ঝাউগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকছেদ আলী ফকিরের মেয়ে ও সমাজ সেবক মোঃ বোরহান উদ্দিনের সহধর্মিণী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বর্তমানে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ও মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার কানন।

ইতোমধ্যেই উপজেলাবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তিনি।

আসন্ন মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি। এজন্য নিজ এলাকার সাধারণ ভোটারদের কাছে দোয়া ও আর্শিবাদ চাইছেন। বিভিন্ন সময় নিজ উদ্যোগে উপজেলার অসহায় দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন নিয়মিত পাশাপাশি তিনি নারী সমাজকে সচেতন করে তুলছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। তাছাড়া তিনি নিজ এলাকা চরবানিপাকুরিয়া ইউনিয়নে একমাত্র সম্ভাব্য প্রার্থী থাকায় অন্য সবার চাইতে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে ধারনা করছেন সাধারণ জনগণ।

উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী কামরুন নাহার কানন জানান, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস। নির্বাচিত হতে পারলে মেলান্দহ একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *