ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরে গরিব-মিসকিনদের মাঝে দুম্বার মাংস সঠিকভাবে বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে গরিব-মিসকিনদের মধ্যে সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস সাধারণ মানুষ ও গরিব-মিসকিনদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়েছে।

জানাগেছে, সৌদি আরব থেকে দুম্বার মাংস ইসলামপুর উপজেলায় আসার পরপরই সাধারণ মানুষের মাঝে সুষ্ঠুভাবে এই মাংস বিতরণ করা হয়েছে কিন্তু একটি কুচক্রী মহল দুম্বার মাংস পাইনি বলে অভিযোগ তুলছে। যা সম্পুর্ণ মিথ্যা বলে জানান সাধারণ মানুষ।
ইসলাপুর উপজেলার গরিব মিসকিনরা জানান, আমরা খাওয়ার মত মাংস পেয়েছি আমাদের সবার কাছে মাংস এসেছে আমাদের কোন প্রকারের অভিযোগ নেই।

জানাগেছে, ইসলামপুর উপজেলার জন্য ২৮ কার্টুন বরাদ্দ ছিলো যা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সঠিকভাবে বিতরণ করা হয়েছে।

ইসলামপুর সদর ইউনিয়নের এক ইউপি সদস্যের সাথে কথা হলে তিনি জানান, ইসলামপুর উপজেলার জন্য ২৮ কার্টুন বরাদ্দ ছিলো। প্রতি কার্টুনে ৩কেজি ওজনের ১০টি প্যাকেট করে ছিলো। সে হিসেবে ৮৪০ কেজি মাংস ছিলো যা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সঠিকভাবে বিতরণ করা হয়েছে।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, আমরা ২৮ কার্টুন বরাদ্দ পেয়ে ছিলাম। দুইটি মাদ্রাসা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে স্হানীয় মাদ্রাসা ও গরীবদের দেওয়ার জন্য বন্টন করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *