সাংবাদিক কাফি পারভেজের মায়ের দাফন সম্পন্ন

জামালপুর প্রেসক্লাবের ট্রেজারার সরদার পাড়া নিবাসি সাংবাদিক কাফি পারভেজ এর মমতাময়ী মা, আলহাজ ফজলুল হক এর স্ত্রী মনছুরা খানম (৭৫) গতকাল (০৭.০২.২৪ ) বুধবার সকাল ১১.৪৫ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মরহুমার ১ম জানাযা নামাজ বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে চামড়া গোদাম জামে মসজিদে এবং ২য় জানাযা নামাজ বৃহস্পতিবার বাদ জোহর গ্রামের বাড়ি বকশিগঞ্জ উপজেলার সরকারবাড়িতে অনুষ্ঠিত হয় । মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তা, প্রফেসর জুলফিকার আলী, সহকারি অধ্যাপক একরামুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট নাজমুল হক সাঈদী, jamalpurvoice.com এর সম্পাদক মোহাম্মদ জাকিউল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ ।
অনলাইন পোর্টাল jamalpurvoice.com এর পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
