জামালপুরসদর

জামালপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন- ২০২৪ সম্পন্ন

জাকিউল ইসলামঃ ১০ ফেব্রুয়ারী শনিবার জামালপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন লুইস ভিলেজে অনুষ্ঠিত হয়। এ সময় জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব  মোঃ শফিউর রহমান মহোদয়, সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় ও তাহার সহধর্মিণী জামালপুর জেলা পুলিশ পুনাক এর সভানেত্রী সানজিদা হক মৌ। জামালপুর জেলার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসাইন, জামালপুর জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি কাজী শাহনেওয়াজ ও জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ আয়োজিত বনভোজনে উপস্থিত হয়ে প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও  সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা ও পুরস্কার বিতরণে অংশ গ্রহন করেন। আনন্দঘন পরিবেশে সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বালিশ খেলা প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র এর মাধ্যমে সুশৃংখল ভাবে সন্ধ্যায় শেষ হয়। এমন সুন্দর আয়োজনের জন্য মেহমান ও সাংবাদিকগণ সন্তুষ প্রকাশ করে প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারিদ্বয়কের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *