উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

নাশকতার মামলায় জামায়াতের বকশিগঞ্জ উপজেলা আমির গ্রেপ্তার

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজাড় গ্রাম থেকে পুরাতন এক মামলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

কথিত নাশকতা মামলায় সোমবার রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা আদেল ইবনে আউয়াল বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজাড় গ্রামের মাওলানা আউয়াল হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত জামায়াতের আমির মাওলানা আরমান বাট্টাজোড় কে আর আই কামিল মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

বকশিগঞ্জ থানা পুলিশ জানায়, একটি মামলায় মাওলানা আরমানের বিরুদ্ধে জামালপুরের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাই সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জামায়াত নেতাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *