আন্তর্জাতিকজাতীয়জামালপুর

মহান শহীদ দিবসে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পরিষদের পুস্পস্তবক অর্পণ

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ মহান ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পরিষদের পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ এমপি মহোদয়। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান,জামালপুরের সুযোগ্য সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজাসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *