মাতৃভাষা দিবসে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জামালপুর প্রেসক্লাবের
মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ও পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ সদস্য এবং সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
