উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ আদ্রা কুঠের বাজারে বিজয় মেলার উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের কুঠের বাজারে বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গত ৫ মার্চ সন্ধ্যার দিকে মেলান্দহ উপজেলার কুঠের বাজারে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিজয় মেলা উদযাপন কমিটির সভাপতি আরিফুল ইসলাম মুক্তার সভাপতিত্বে ও মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদ।এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি ৭ম বারের মত এমপি বিজয়ী হওয়ায় এই বিজয় মেলার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এই ধরনের ব্যতিক্রমী বিজয় মেলা আয়োজন করায় এলাকায় উৎসুক জনতা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *