উপজেলার সংবাদখেলাধূলাজামালপুরসদর

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ
টাঙ্গাইল- জামালপুর মহাসড়কের পাশে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টন শেখ মোঃ শফিকুল ইসলাম পিএসসি।
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মানষী গোস্বামী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজর সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, অতিঃদায়িত্ব জেলা শিক্ষা কর্মকর্তা হালিমা খাতুন,শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সহ সভাপতি শেখ মোঃ জোলফোক্কার রহমান। পুরস্কার বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *