মেলান্দহের জাহানারা লতিফ মহিলা কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে জাহানারা লতিফ মহিলা কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শেখ রাসেলের দেওয়ালিকা উদ্বোধন করেন। পরে ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মেলান্দহ পৌর সভার দুই বারের সফল ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজর অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম, উপাদক্ষ আশরাফ হোসেন লিচু, জাহানারা লতিফ মহিলা কলেজর ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রুকু, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শেখ আমিনুর রহমান,, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিমসহ অত্র কলেজের বিভিন্ন শিক্ষক/ শিক্ষিকা, শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর বজ্রনিনাদ কণ্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন।
