মেলান্দহে কৃষক দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা কৃষক দলের উদ্যোগ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ মঙ্গলবার মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা,সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব ইন্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী।তিনি বলেন, দেশে এখন কোন গণতন্ত্র নেই,একদলীয় শাসন ব্যবস্থা চলছে, সংসদে কোন বিরোধী দল নেই, সংসদে কথা বলার কোন লোক নেই। তাই গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং অসুস্থ দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। তানাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলুর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণত সম্পাদক মোঃ শাহ জামাল মেম্বার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মাজেদুল ইসলাম সাত্তার, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা,জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালেহীন মাসুদ মাষ্টার, মেলান্দহ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আলী আকবর প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথি কে ফুলেল শুভেচছা জানান,মেলান্দহ উপজেলার নেতৃবৃন্দ।
