উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহের সাবেক উপজেলা চেয়ারম্যান ময়েন হাজারী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ বীর মুক্তিযোদ্ধা ময়েন হাজারী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এ,কে,এম ময়েন হাজারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজরাবাড়ী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে গত ৩০ মার্চ শনিবারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌর সভার দুই বারের সফল মেয়র জননেতা হাজী দিদার পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ পৌর সভার দুই বারের সফল ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন। প্রধান বক্তা ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা ৃময়েন হাজারীর পুত্র সুৃমন হাজারী।বীর মুক্তিযোদ্ধা ময়েন হাজারী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর পত্র
মোঃ মজিবুল হাসান শামীম হাজারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাইদ সাদা,মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *