উপজেলা পরিষদ নির্বাচনে দিদার পাশা’কে বিজয় করতে মাহমুদপুরে ইফতার ও দোয়া মাহফিল


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে-২০২৪ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে।অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সাবেক সফল দুই বারের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী দিদার পাশাকে বিজয়ী করতে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মধ্যে গত ০৩ এপ্রিল বুধবার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান এবং দোয়া ও ইফতার মাহফিলের মধ্যমনি মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মেলান্দহ পৌর সভার সাবেক দু’বারের সফল মেয়র জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি জননেতা হাজী দিদার পাশা।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগ’র সম্মানিত সদস্য মেলান্দহ পৌর সভার দু’বারের সফল ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন,জেলা আওয়ামী লীগ’র সম্মানিত সদস্য অধ্যক্ষ আবু সাঈদ সাদা,উপজেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি ও নাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত, উপজেলা,সহ-সভাপতি হামিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপাদক্ষ আশরাফ হোসেন লিচু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন ও মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ’র সহ-সভাপতি এটিএম সরোয়ার জাহান তোতা প্রমুখ।
০৩নং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি (অবঃ)প্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান আতা’র সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি জেলা পরিষদ সাবেক সদস্য আবু তাহের ঠিকাদার, উপজেলা আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক শাহজাহান (সাজু),” উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার,চেয়ারম্যান মির্জা ওহাব আলী ও সাবেক চেয়ারম্যান মন্জুরুল ইসলাম।
এ ছাড়া ও প্রবীণ সমাজ সেবক মোরাদুজ্জামান মাষ্টার এবং ১১নং শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি খলিলুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
