উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলার চতুর্থ বারের মত শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার চতুর্থ বারের মত শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন। পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত মার্চ / ২০২৪ইং মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৪ এপ্রিল বুধবার মার্চ ২০২৪ ইং তারিখে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় জামালপুরে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন কে চতুর্ঘ বারের মত শ্রেষ্ঠ সার্কেল হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড এপস) সোহেল জেলা পুলিশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়। জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন কে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করায় তিনি জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ সকল জেলা পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *