জামালপুরের শাহবাজপুর ইউনিয়নে ইদ উপহার ভিজিএফের চাউল বিতরণ শুরু
মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গরীব, অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি চাল বিতরণ শুরু করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী খান চাল বিতরণের শুভ উদ্বোধন করেন। জানা গেছে চলতি বছর শাহবাজপুর ইউনিয়ন ৫৯৭২ জন গরীব, অসহায়, দুস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। এ সময় ইউপি সচিব ও ট্যাক অফিসার উপস্থিত ছিলেন।
