উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুরের মেলান্দহে নাংলা ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের চাউল বিতরণ


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর : জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গরীব, অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ চলছে। ৭এপ্রিল রবিবার দুপুরে নাংলা ইউনিয়ন পরিষদের ভিজি এফের চাল বিতরণের ২য় দিনে চাল বিতরণ করেন ও পরিদর্শন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক। এ সময় উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। পরে ভিজি এফের চাল বিতরণের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক ও নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। জানা গেছে চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের মানবিক সহায়তার কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মত নাংলা ইউনিয়ন ৩৮৬০ জন উপকারভুগী গরীব, অসহায়, দুস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি হারে বিনামূল্যে ভিজি এফের চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় ট্যাক অফিসার ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *