উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জিয়ার সৈনিক মেলান্দহ পূর্বাঞ্চল আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়ার সৈনিক মেলান্দহ পূর্বাঞ্চল, মেলান্দহ,জামালপুরের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল রবিবার ২০২৪ইং তারিখে বিকেলে জিয়ার সৈনিক মেলান্দহ পূর্বাঞ্চল আয়োজিত উদনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জিয়ার সৈনিক মেলান্দহ পূর্বাঞ্চল, সহ স্কুল বিষয়ক সম্পাদক জামালপুর মোঃ সাকিবুল হাসান সাকিব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুবদলের আহবায়ক মন্জুরুল কবির মন্জু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ার সৈনিক মেলান্দহ পূর্বাঞ্চলের উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান শাপুল।এছাড়াও আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল,আমানুল্লাহ কবির বাবুল সাবেক ক্রীড়া সম্পাদক উপজেলা ছাত্রদল, আকাশ যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল, বিষু মিয়া সদস্য সচিব ৫নং নয়ানগর ইউনিয়ন কৃষকদল, সোহাগ,শাওন,শাহরিয়ার, মেহেদি,উৎস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *