দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফুলকোচা ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়ন বিএনপি র উদোগে ইউনিয়ন বিএনপি র সকল নেতা কমীদের নিয়ে ফুলকোচা ঈদগাহ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফুলকোচা ইউনিয়ন বিএনপি র ভারপ্রাপ্ত সভাপতি মো জহুরুল হক পরিচালনা করেন ফুলকোচা ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মামুন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
