আলোচিতজামালপুরসদর

দেশটিভির জামালপুরে জেলা সাংবাদিক মেহেদী হাসানের উপর সন্ত্রাসী হামলা

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে কর্মরত দেশটিভির সাংবাদিক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
সোমবার দুপুর ৩টার দিকে জামালপুর বজ্রাপুরস্থ সড়ক ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সাংবাদিক মেহেদী হাসান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, জামালপুর শহরের কাচারীপাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম লাভলুসহ (৩৮) ৩-৪জনের একটি দল মেহেদীকে খুন করার উদ্যেশে হামলা চালায়। ঘটনার সময় শহরের বজ্রাপুর সড়ক ভবন থেকে বের হয়ে গেটের সামনে আসলেই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা তার উপর অতর্কিত হামলা চালায়।
সন্ত্রাসীরা লোহার রড, লোহার পাইপ ও হকিস্টিক দিয়ে মেহেদীকে বেদম প্রহার করে। হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা মেহেদীর গলাচেপে ধরে শ্বাসরোধে মেরে ফেলার চেষ্টা চালায়।

সাংবাদিক মেহেদীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনস্থলে এসে সন্ত্রাসীর কবল থেকে উদ্ধার করে। সন্ত্রাসীরা পালিয়ে যাবার সময়
মেহেদীকে হত্যা করে লাশ গুম করে ফেলবে হুমকি দেয়।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানান, বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *