উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

জামালপুর-বকশিগঞ্জ রুটে ১০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫০ টাকা

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-বকশিগঞ্জ রুটে চলছে সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার নৈরাজ্য। ১০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫০ টাকা। এতে করে ঈদে কর্মস্থলে ফেরা মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর-বকশিগঞ্জের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এ রুট। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় যাতায়াত সহজতর হওয়ায় বকশিগঞ্জসহ রৌমারী-কুড়িগ্রামের অনেক যাত্রী এ রুটে চলাচল করে। এজন্য ব্রিজের দক্ষিণে জামালপুর অংশে গড়ে তোলা হয়েছে অস্থায়ী সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড। যেখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শতাধিক অটোরিকশা দাঁড়িয়ে থাকে। ঈদ কিংবা যে কোনো উৎসবে এ সংখ্যা বেড়ে যায়। এ ছাড়াও রোদ-বৃস্টি থাকলেও বাড়ানো হয় এ রুটের ভাড়া। যে কোনো উৎসবে চলে এ স্ট্যান্ডে ভাড়া বাড়ানোর প্রতিযোগিতা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রশাসনের নিষেধ থাকার পরও ১০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫০ টাকা। অথচ যাত্রীরা কিছু বলতে গেলে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

গোলাম রাব্বানী নামে এক যাত্রী বলেন, এখানকার চালকরা যাত্রীদের সঙ্গে হরহামেশাই দুর্ব্যবহার করেন। এরা ঈদ কিংবা যে কোনো উৎসবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে। তারা জামালপুর থেকে বকশিগঞ্জ যাবেন অথচ তাদের কাছে ভাড়া চাওয়া হচ্ছে ১৫০ টাকা। প্রতিবাদ করায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ঈদে কেউ যেনো ভাড়া না বাড়ায় সেদিকে চালকদের প্রশাসন পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া রয়েছে। এ বিষয়ে কোনো যাত্রীকে হয়রানি করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *