স্বামী তালাক দিলেও মানতে নারাজ স্ত্রী
ষ্টাফ রিপোর্টার জামালপুর :
জামালপুর জেলার মেলান্দহে স্বামী স্ত্রীকে তালাকের নোটিশ পাঠালেও তা মানতে নারাজ স্ত্রী। মেলান্দহ উপজেলার টনকী এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রে জানা গেছে, গত বছর ২০২৩ সালের ৭ জুলাই উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকী গ্রামের বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. রাজিব হাসানের সাথে একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রিমি আক্তারের বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগেই থাকতো।
এমতাবস্থায় চলতি বছরের ৪ এপ্রিল রাজিব হাসান রিমি আক্তারকে তালাক প্রদান করেন। একই সাথে তালাকের নোটিশ সরকারি পোস্ট অফিসের মাধ্যমে ডাকযোগে প্রেরণ করেন। তবে রিমি আক্তার বিবাহ বিচ্ছেদের কোন নোটিশ পাননি বলে জানান।
এ প্রসঙ্গে রাজিব হাসান বলেন, গত বছরের ৭ জুলাই রিমি আক্তারকে তার বাড়ীতে দেখতে যায় আমার পরিবার। এসময় রিমি আক্তারের পরিবার আমাকে চালাকি ও জোর করে সুকৌশলে এবং পরিকল্পিতভাবে রিমির সাথে বিয়ে করিয়ে দেয়।পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে আমার বাড়ীতে নিয়ে আসলে রিমি আক্তারের সাথে আমার মনমালিন্য হয়। এসময় আমার পরিবারের সাথেও তার মনমালিন্য শুরু হয়। এর কয়েকদিন পর রিমির বাবা আব্দুর রাজ্জাক আমার বাড়ীতে এসে রিমিকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর আমি ঢাকায় মাকে নিয়ে বসবাস করি আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না। পরে আমি তাকে ধর্মমত তালাক দেয়। তিনি এ বিষয়ে রিমি আক্তার ও তার ভাই রাসেলের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজিব হাসান। তিনি জিডিতে উল্লেখ করেছেন তাঁর স্ত্রী ও তার ভাই রাসেল তাঁকে প্রাণ নাশের হুমকি ধামকী দিয়েছেন।
এ বিষয়ে রিমি আক্তার সাংবাদিককে জানান, তাকে বিয়ে করে আনুষ্ঠানিকভাবে তাদের বাড়ীতে নিয়ে আসেন তার স্বামী ও পরিবারের লোকজন। কয়েকদিন আমাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিলো। কিন্তু হঠাৎ করে তার পরিবর্তন দেখতে পায়। বিষয়টি তাকে বলতে গেলে সে আমাকে বলে আমার সাথে সম্পর্ক তৈরী করতে ৬ মাস সময় বেধে দেয়। আমি তাতেও রাজি হয়। পরবর্তীতে জানতে পারি সে অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি ধর্মমত তাকে বিয়ে করেছি তার সাথেই সংসার করতে চাই। রিমি আক্তার আরো জানান, যে তিনি গত ২৫ এপ্রিল ২০২৪ ইং তারিখে তাঁর নিজ স্বামীর গ্রামের বাড়িতে নতুন করে উঠেছেন। এখানে তার স্বামী, শাশুড়ী ও তার পরিবারের কেউ থাকে না। বর্তমানে তিনি তার স্বামীর বাড়িতে আছেন এই সময় রিমি আক্তারের ভাই রাসেলকে রিমির শশুর বাড়িতে অবস্থান করতে দেখা যায়।
