উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিদায় ও যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ রুহুল আমিন রাজু: জামালপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেকের বদলিজনিত বিদায় ও নতুন নির্বাহী প্রকৌশলী উজ্জল ত্রিপুরা যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জামালপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক ও নতুন যোগদানকারী নির্বাহী প্রকৌশলী উজ্জল ত্রিপুরা, বিশিষ্ট ঠিকাদার জাকির হোসেন খান, শাহরিয়ার উজ্জ্বল, ফারহান আহমেদ, শ্যামল চন্দ্র সাহা প্রমুখ।
এর আগে বিদায়ী ও নব্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলীকে সংবর্ধনা ও ফুলেল শুভেচছা জানান এলজিইডির কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদারবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *