আলোচিতজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে যুবকের মৃত্যু

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জের রামরামপুর এলাকায় ভটভটি গাড়ি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে মো. বাপ্পি মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত বাপ্পি মিয়া বকশিগঞ্জ পৌরসভার মালিবাগ এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী তাঁরা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি মিয়া তার পিতা তাঁরা মিয়ার সাথে পুরাতন মালামাল ভাঙ্গারির ব্যবসা করতেন। বুধবার রাত নয়টার দিকে ভাঙ্গারি মালামাল আনতে বকশিগঞ্জ উপজেলার রামরামপুর গেলে ভটভটি গাড়ির চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্হানীয়রা বাপ্পিকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *