বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপন সপ্তাহ শুভ উদ্বোধন


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ৫ জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস, সারা দেশের ন্যায় জামালপুর জেলা পুলিশের আয়োজনে ও বুরো বাংলাদেশ, জামালপুর শাখার পৃষ্টপোষকতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’
দিবসটি উপলক্ষে (৫ জুন ) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ জামালপুরেে উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর এর সভাপতিত্বে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম-সেবা ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উত্তম কুমার বসাক আঞ্চলিক ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ, মধুপুর অঞ্চল।
পরে আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি মান্যবর ডিআইজি মহোদয় ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করেন।
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ – এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর এর সভাপতিত্বে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জনাব মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম-সেবা ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
একই সময়ে জেলার সাতটিটি থানা এলাকায় জামালপুর জেলা পুলিশ ও বুরো বাংলাদেশ, জামালপুর শাখার সহোযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ জেলায় মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন গণহত্যার স্মৃতি বিজড়িত স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর সহ বিভিন্ন স্কুল কলেজ সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
