উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে কিশোরকন্ঠ পাঠক ফোরামের জিপিএ-৫ সংবর্ধনা।

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলা কিশোরকন্ঠ পাঠক ফোরাম এর উদ্যোগে ২০২৪ সেশনের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের নিয়ে ঝমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান।

৭ ই জুন শুক্রবার বিকাল ৩:০০ টায় জামালপুরে অবস্থিত সুনাম ধন্য পিকনিক স্পট লুইস ভিলেজে প্রায় দুই শত  জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব সিদ্দিকুর রহমান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম এর জামালপুর জেলার পরিচালক, জনাব আহমদ সালমান। ছাত্রদের মাঝে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এর কার্যক্রম তুলে ধরেন, আবু সায়েম সম্পাদক কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, জনাব মোখলেছুর রহমান ব্যবস্থাপনা পরিচালক উইজডম সেন্ট্রাল কলেজ, জনাব জিল্লুর রহমান পরিচালক জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামালপুর। বিশেষ আলোচকদের হিসেবে আলোচনা করেন জনাব নেয়ামত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, জনাব ফজলুল হক স্যার । গার্ডিয়ানদের মধ্য থেকে সংক্ষিপ্ত কথা বলেন এড. আজাদ হোসেন। এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব তমাল হাসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। বক্তারা বলেন আগামী দিনে মেধাবীদের বাংলাদেশ গড়ার জন্য বেশি বেশি অধ্যায়নসহ ইন্টারনেট ও ফেসবুকের কুফল থেকে বের হয়ে আসার হবে এবং মুসলিম হিসেবে নিজেদের নৈতিক চরিত্র রক্ষা করার জন্য নামাজের গুরুত্ব তুলে ধরেন। সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *