আলোচিতজামালপুরমেলান্দহ

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত

রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের জেলার মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ এলাকায় সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জান্নাতুন শারমীন (৩৩) নামে এক ব্র্যাক নারী কর্মকর্তা নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সিএনজিতে থাকা নিহতের দুই শিশু সন্তান অক্ষত অবস্থায় বেঁচে আছে এবং সুস্থ আছে বলে জানা গেছে। নিহতের দুই সন্তানের নাম হলো সাফুয়ান ছাদিদ(৪) বছর ও সাইফান আল-সায়ান এর বয়স মাত্র ৬ মাস বলে জানা গেছে। ১৪ জুন শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে জামালপুর থেকে মেলান্দহ গামী একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা জামালপুর গামী একটি প্রাইভেটকার আসলে মুখোমুখি সংঘর্ষে জান্নাতুল শারমীন নামে সিএনজির এক যাত্রী ব্র্যাকের কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ব্র্যাক কর্মকর্তা জান্নাতুন শারমীন তাঁর দুই শিশু সন্তানসহ জামালপুর শহর থেকে তাঁর নিজ স্বামীর বাড়িতে সিএনজি যোগে যাইতেছিলেন পথের মধ্যে মালঞ্চ এলাকায় বিপরীত থেকে জামালপুর গামী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ তিনি নিহত হয়। নিহত ব্র্যাক কর্মকর্তা জান্নাতুন শারমীনের পিতার বাড়ি জামালপুর জেলা শহরের পৌরসভার ডাকপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে তার পিতার নাম জয়নাল আবেদীন ও মাতার নাম রোকেয়া পারভীন এবং তার নিজ স্বামীর বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে, তার স্বামীর নাম মোঃ সানাউল্লাহ তিনি বর্তমানে কানাডা প্রবাসী বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত জান্নাতুল শারমীন ঢাকা জেলার শ্যামপুর থানাধীন পশ্চিম জুরাইন খন্দকার রোড়ে শ্যামপুর শাখা ঢাকা-২ ব্র্যাক অফিসের হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ জানান ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরে তাহার আত্মীয় স্বজনরা তার লাশ জানাজা নামাজ শেষে তার নিজ স্বামীর বাড়ি কুলিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *