উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে সাপের কামড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চর নাদাগাড়ী গ্রামে সাপের কামড়ে এক প্রতিবন্ধী কিশোর আরিফ হোসেন (১৩) মারা গেছে। সে বালিজুড়ি ইউনিয়নের চর নাদাগাড়ী গ্রামের আমিনুল আকন্দের ছেলে। আরিফ জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল।

বালিজুড়ি ইউপি সদস্য মো. ওয়াসীম উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রবিবার রাত ৮টার দিকে ওই কিশোর তার পরিবারকে পায়ে আঘাতের চিহ্ন দেখিয়ে ঈশারায় বলার পরই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে লোকজন পায়ে আঘাতের চিহ্ন দেখে নিশ্চিত হয় সাপের কামড়ে সে মারা গেছে।
তিনি আরও জানান, ওই কিশোরকে কখন কি জাতের সাপে সাপে কামড় দিয়েছে তা বলা যা”েছ না। বৃষ্টি ও বন্যার কারণে মাদারগঞ্জ উপজেলায় নদী অববাহিকা অঞ্চলে সাপের উপদ্রব দেখা দিয়েছে। মানুষজন সাপের আতঙ্কে রয়েছে বলে জানা গেছে।

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম রবিবার রাত সাড়ে ১০টার দিকে সাপের কামড়ে কিশোরের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *