আলোচিতজামালপুরমেলান্দহ

জমি সংক্রান্ত বিরোধে মেলান্দহে মাছ নিধন ও গাছ কর্তন


নিজস্ব প্রতিবেদক :
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পাহাড়ী পটল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৎস্য খামারে বিপুল পরিমাণের বিভিন্ন প্রজাতির মাছ নিধন ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে। গত ২৮ জুন শুক্রবার গভীর রাতে মেলান্দহ উপজেলার পাহাড়ী পটল এলাকার মৃত খলিলুর রহমান মাষ্টারের ছেলে মোঃ মোখলেছুর রহমান মামুনের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এতে বিভিন্ন প্রজাতির ১৮ থেকে ২০ মণ মাছ নিধন করে আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা মাছ মেরে ফেলে এবং পুকুর পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে আনুমানিক ৯৫ হাজার টাকার ক্ষতি করে। ক্ষতিগ্রস্থ মোঃ মোখলেছুর রহমান মামুনের পরিবারবর্গ জানান, দীর্ঘদিন যাবত প্রতিবেশী আজাহার আলীর পুত্র মোঃ সুমন ওরফে মোয়াজ্জেম, মৃত হোসেন আলীর পুত্র মোঃ রবিউল ইসলাম, মৃত হোসেন আলীর পুত্র মোঃ জানিউল হোসেন, মৃত হোসেনের পুত্র মোঃ আমজাদ আলী, মৃত হোসেন আলীর পুত্র ওয়াজেদ আলী এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২৮ জুন গভীর রাতে উক্ত ব্যক্তিরা মোঃ মোখলেছুর রহমান মামুনের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে ও পুকুর পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করেছে বলে মোঃ মোখলেছুর রহমান মামুন বাদী হয়ে গত ২৮ জুন মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *