উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত 

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জামালপুর প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনে তাঁর স্মরণে এ আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তিলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরুর পর মরহুমের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. সাব্বির হোসেন।

এ সময় জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলাভিশন টিভি চ্যানেলের সাংবাদিক জুলফিকার মো. জাহিদ হাবিব, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, বাংলারচিঠিডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহম্মেদ, সাংবাদিক হাজী মো. ইউসুফ খান, বৈশাখী টিভি চ্যানেলের সাংবাদিক মো. আনোয়ার হোসেন মুক্তা, সাংবাদিক তৌফিকুল আলম শরীফ, দৈনিক পল্লীর আলো’র বার্তা সম্পাদক নাঈম আলমগীর, দেশটিভি চ্যানেলের সাংবাদিক মেহেদী হাসান, চ্যানেল এস টিভি চ্যানেলের সাংবাদিক শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের জামালপুর প্রতিনিধি সাংবাদিক মো. মাহফুজুর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *