আলোচিতউপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৪ পালিত

আবু সাঈদ গালিব দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

“আপনার চোখকে ভালবাসুন, শিশুর চোখের যত্ন নিন” প্রতিপাদ্য নিয়ে দেওয়ানগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৪ পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে
আজ বৃহস্পতিবার সকালে দিবসটি পালন করা হয় ।   দিবসটি পালনে সহযোগিতায় ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র দেওয়ানগঞ্জ শাখা ।

আলোচনা সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য র‍্যালী করেন উপস্থিত
জনতা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আহসান হাবিব। আরো উপস্থিত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রর সার্ভিস প্রোভাইটার দিগন্দ চন্দ্র দাস, জুনিয়র অপটম মো. আমিনুল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কমিউনিটি ম্যানেজার মো. সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *