উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

খাদ্য বান্ধব কর্মসূচির অনুকূলে হত দরিদ্রের মাঝে চাউল বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ “পনের টাকায় চাল পাই ক্ষধার ভয় নাই ” এই স্লোগান কে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচির অনুকূলে হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১৭ অক্টোবর সকাল ৯টার দিকে সারাদেশের ন্যায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ শুরু করা হয়েছে। সপ্তাহে প্রতি তিন দিন করে মঙ্গল, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিলারদের কাছ থেকে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নির্ধারিত কার্ডধারীদের মাঝে এই চাউল বিতরণ করা অব্যাহত থাকবে বলে জানা গেছে। গত ১৭ অক্টোবর বুধবার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ৪ টি ডিলারের পয়েন্টে সরে জমিনে ঘুরে দেখা গেছে টনকী বাজারের ডিলার গোলাম মোস্তফা, জাকিউল ইসলাম সোনাহার, তারাকান্দি মোড়ে ডিলার এস,এম জবেদ আলী সরকার ও বাজারের ডিলার গোলাম মোস্তফা টিক্কা, হতদরিদ্র কার্ড ধারী মানুষের মাঝে চাউল বিতরণ করছেন। এসময় ট্যাক অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা আরজু হাসানসহ বিভিন্ন ট্যাক কর্মকর্তার তদারকির মাধ্যমে এই চাউল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *