উপজেলার সংবাদজামালপুর

জামালপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ২০ অক্টোবর রবিবার সকাল ১০:০০ঘটিকায় জামালপুর, জেলা প্রশাসকের কার্যালয় সভা কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম এবং সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব মানবিক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

এসময় জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রকৌশলী এবং বিভিন্ন বিভাগের অফিসারগণ-এর কাছ থেকে নানাবিধ সমস্যা ও মতামত জানতে চান। সকলেই তাদের বিভিন্ন সমস্যা এবং মতামত পেশ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক জামালপুর সকল সমস্যা নিরসনের বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণ করতে পরামর্শ দেন।

সভায় অপরাধ প্রশাসনের সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা জামালপুর, বিভিন্ন গ্রুপ এবং পেজের অ্যাডমিন,মডারেটরদের অবগত করেছেন ২৫,২৬ ও ২৭ তারিখে জামালপুর জেলা ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) হিসাবে কিছু সংখ্যক নিয়োগ দিবে।

তিনি বলেন, প্রত্যেক বারই এই নিয়োগকে সামনে রেখে কিছু প্রতারক এবং খারাপ লোক বা দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা গরীব মানুষকে প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে বা চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়।

সভায় উপস্থিত সকল কর্মকর্তা এবং সরকারী,বেসরকারি প্রতিনিধিত্বকারী সকলকেই এই ধরনের তথ্য কারো কাছে আসলে জামালপুর সদর ওসি, ওসি(ডিবি) কিংবা এসপি মহোদয়কে সরকারী নাম্বারে জানানোর কথা বলেন।

এছাড়াও উক্ত সমন্বয় কমিটি সভায় জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, প্রকৌশলীগণ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *