আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে ছাত্র সংগ্রাম পরিষিদের আয়োজনে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থী কিবরিয়া গোলাম মহসিন, মাসুদ পারভেজ, জান্নাতুল ফেরদৌস জান্নাত ও তাকাওয়া ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ১জন চিকিৎসকের বিপরীতে ৩ জন নার্স ও ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘ ১৪ বছরেরও অধিক সময় প্রশাসনিক জটিলতায় মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় সরকারি চাকরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা মাত্র ৪ হাজার ১০৬ জন এবং মোট পদের সংখ্যা ৫ হাজার ৯৭৫টি।

নিয়োগ জটিলতা শেষ হয়ে ২০২৩ সালের ১আগষ্ট নতুন সৃষ্ট পদে ৮৮৯ জনকে নিয়োগ দেয় স্বাস্থ্য সেবা বিভাগ যা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় একটি বৃহৎ অংশের সরকারি চাকরিতে আবেদন বয়সসীমা পার হয়ে গেছে।

বক্তারা আরও বলেন, মেডিকেল টেকনোলজিস্ট পেশাজীবীদের পেশাগত লক্ষ্য বাস্তবায়ন, বদলি, পদোন্নতি, উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, সমন্বয়ের জন্য কোন স্বতন্ত্র উইং কিংবা অধিদপ্তর নেই।
এসময় তারা ৬ দফা দাবি তুলে ধরেন ও দাবী বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুমকী দেন উপস্থিত শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *