খুন ও হত্যা করাই আওয়ামী লীগের ইতিহাস —-এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী
গালিব দেওয়ানগঞ্জ প্রতিনিধি: ২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর জেলা শাখার সাবেক আমীর এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী বলেছেন আওয়ামী লীগের চরিত্র হলো ফ্যাসিবাদের আর ইতিহাস হলো খুন ও হত্যার। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বইঠার তান্ডবে অমানবিক হত্যা কান্ডের বিচারের দাবীতে জামায়াতের দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলার উদ্যোগে দেওয়ানগঞ্জ সরকারী হাইস্কুল ও থানা মোড় এবং বকশীগঞ্জ হাজী খয়েরউদ্দিন মাদ্রাসা মাঠ সংলগ্ন জামালপুর রোডে আয়োজিত পৃথক পৃথক সমাবেশে তিনি এ কথা বলেন।
বর্তমানে পলাতক ও অস্তিত্ব সংকটে পতিত আওয়ামী লীগের কথা উল্লেখ করে তিনি বলেন ভোট ও জনগণের ম্যান্ডেট বিহীন একদলীয় শাসন, সীমাহীন দুর্নীতি , জুলুম, প্রহসনের বিচারিক হত্যাকাণ্ড, আয়নাঘর, বিচারবিহীন হত্যা ও অরাজকতা এবং জনমতকে উপেক্ষা করে বিদেশী এবং পেশীশক্তির মাধ্যমে জোড় করে ক্ষমতায় থাকাই আওয়ামী লীগের আজকের পরিনতির জন্যে দায়ী।
তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের ডাকে পল্টনে লগি-বৈঠার তান্ডব ও বিনা উস্কানিতে নিরপরাধ জামায়াত ও শিবির কর্মীদেরকে হত্যা এবং নিহত লাশের উপর নর্তন কুর্দনের মানবতা বিরোধী কার্যক্রমের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় এনে ন্যয় বিচারের দাবী জানান।
দেওয়ানগঞ্জ হাইস্কুল ও থানা মোড়ে আয়োজিত সমাবেশে দেওয়ানগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জামায়াতের জেলা অর্থ সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, পৌরসভার আমীর হাফেজ আতিকুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন , চিকাজানি ইউনিয়ন আমীর মাওলানা জয়নুল আবেদীন কাদরী, বাহাদুরাবাদ ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান নুর, ছাত্রশিবির সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।
বকশীগঞ্জ হাজী খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে বকশীগঞ্জ উপজেলা সংগঠক শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা আদেল ইবনে আওয়াল, সাজ্জাদ হোসাইন, কারিমুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান ছাত্র নেতা রবিউল ইসলাম ঋসাত প্রমুখ বক্তৃতা করেন।
বক্তাগন অবিলম্বে পল্টন হত্যাকান্ড,জুলাই বিপ্লবে ছাত্র- জনতা হত্যার বিচার সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবী করেন এবং দেশে গনতান্ত্রিক ধারা ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের ইতিবাচক কাজে সহযোগিতার আশ্বাস দেন।
