জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে ও শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
জামালপুর শহর শাখা: জামালপুর শহরের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তার মোড়ে আজ বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পাচ রাস্তার মোড়ে জড়ো হয়।
শহর আমীর অ্যাডভোকেট আছিমুল ইসলামের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি খন্দকার মুকাদ্দাস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, ছাত্রশিবির জেলা সভাপতি আহমদ সালমান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি বৃন্দ।
মেলান্দহ উপজেলা: মেলান্দহ বাজারের চারাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আবার চার রাস্তায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা আমি মাওলানা মুজিবুর রহমান আজাদী সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা অফিস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, জেলা আইটি সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেওয়ানগঞ্জ উপজেলা: দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে দেওয়ানগঞ্জ বাজারের প্রদক্ষিণ শেষে হাইস্কুলে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর, কেন্দ্রীয় সূরা সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী ও জেলা বায়তুলমাল সেক্রেটারি অ্যাডভোকেট ছামিউল হক সহ অন্যান্য বৃন্দ।
সরিষাবাড়ী উপজেলা: সরিষাবাড়ী আরাম নগর বাজারে জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন মাওলানা নুরুল হক জামালী।
ইসলামপুর উপজেলা: ইসলামপুর উপজেলা আমির খন্দকার লিয়াকত আলী সভাপতিত্বে ও পৌরসভার আমি আবু মুসার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক খলিলুর রহমান।
বকশীগঞ্জ উপজেলার: বকশীগঞ্জ হাজী খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে বকশীগঞ্জ উপজেলা সংগঠক শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা আদেল ইবনে আওয়াল, সাজ্জাদ হোসাইন, কারিমুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান ছাত্র নেতা রবিউল ইসলাম ঋসাত প্রমুখ বক্তৃতা করেন।
মাদারগঞ্জ উপজেলা: বালিজুরি বাজারে মাদারগঞ্জ উপজেলা আমির মাওলানা নুরুল আমিন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তাগন অবিলম্বে ২৮ শে অক্টোবর ২০০৬ সালের পল্টন হত্যাকান্ড,জুলাই বিপ্লবে ছাত্র- জনতা হত্যার বিচার সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবী করেন এবং দেশে গনতান্ত্রিক ধারা ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের ইতিবাচক কাজে সহযোগিতার আশ্বাস দেন।
