জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক স্বপন গ্রেফতার
জামালাপুর প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারন ছাত্র জনতার মিছিলে হামলার রুজুকৃত মামলায় জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান স্বপন (৫৮) গ্রেফতার।
২৯/১০/২০২৪খ্রি. তারিখ বেলা অনুমান ৩.৪৫ টায় জামালপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো: আতিক বলেন জামালপুর থানার মামলা নং-১৮ তারিখ-১৭/০৮/২০২৪খ্রি. ধারা-১৪৩/৪৪৭/১৪৮/৩০৭/৫০৬(২) দঃ বিঃ এর সাথে জড়িত জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান স্বপন (৫৮),পিতা-মৃত আঃ সামাদ,মাতা-মোছাঃ হাজেরা খাতুন,সাং-শৈলেরকান্দা, থানা ও জেলা-জামালপুর। জামালপুর পৌর ঈদগাহ্ মাঠের সামনে থেকে উল্লেখিত মামলার ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করা হয় এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
